প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২২, ১:৪১ পি.এম
কুষ্টিয়াতে আগামীকাল থেকে ৩দিন ব্যাপী শুরু হচ্ছে লালন স্মরণোৎসব মেলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ায় আগামীকাল ১৭ই অক্টোবর থেকে তিনদিন ব্যাপী শুরু হতে যাচ্ছে আধ্মাতিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসব-২০২২।
১৭, ১৮ ও ১৯ অক্টোবর,২০২২ইং (১, ২ ও ৩ কার্তিক ১৪২৯খ্রী.) সোম, মঙ্গল ও বুধবার বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য লালন স্মরণোৎসব-২০২২ -এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ফকির, বাউল, ভক্ত, পাগল ও দর্শনার্থীরা আসতে শুরু করেছে।
এ উপলক্ষে ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে লালন আঁখড়া বাড়িতে এখন চলছে আয়োজনের প্রস্তুতি। উৎসবের ৩ দিন লালনের আঁখড়াবাড়ির ভিতরে ও আশপাশের অঞ্চল জুড়ে ছোট-ছোট দলে ভাগ হয়ে বাউল ভক্তরা গাইবেন লালনের গান। এছাড়াও লালন মঞ্চে থাকবে সারারাত গানের আয়োজন।
উল্লেখ্য, ১২৯৭খ্রী. পহেলা কার্তিক আধ্মাতিক সাধক লালন শাহ-এর ওফাত হয়।
এরপর থেকে লালনের অনুসারীরা প্রতিবছর ছেঁউড়িয়ার আঁখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এদিবস উপলক্ষে লালন স্মরণোৎসব পালন করে থাকে।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.