June 10, 2026, 4:21 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সিনেমার নায়ক বাস্তবেই খাবার খেলেন ফুটপাতের হোটেলে

প্রতিবেদকের নাম 338
নিউজ আপঃ Tuesday, March 22, 2022

সিনেমায় দেখা যায় নায়ক শখের বসে বন্ধুদের সাথে আড্ডায় সময় কাটায় ফুটপাতে। কখোন কখোন ফুটপাতে গড়ে ওঠা হোটের আল সালাদিয়াতেও খাবার খেতে দেখা যায়। কিন্তু এই দৃশ্য কোন ছবির নয়। বাস্তবেই এমন কান্ড ঘটিয়েছেন ঢাকাই ছবির চিত্রনায়ক সাইমন সাদিক।

আর দশজন সেলিব্রেটির মতো নন ঢাকাই ছবির চিত্রনায়ক সাইমন সাদিক। গ্রামের বাড়িতে গেলেই নেমে পড়েন জলাশয়ে। কাদা সরিয়ে ধরেন মাছ। নেমে পড়েন ফুটবল মাঠে। গোল করে বন্ধুদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন। দলবেঁধে হাওরে ঘুরতে চলে যান, নেমে পড়েন সাঁতারে। সাইমনের এমন আচরণের সঙ্গে সকলেই পরিচিত। অন্তত তার যারা ভক্ত তারা সাইমনকে খুব ভালোই চেনেন।

এবার এই নায়ককে দেখা গেলো ফুটপাতে স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার সারতে। হ্যাঁ, ‘পোড়ামন’ খ্যাত নায়ক সাইমন সাদিকের বেলায় এমন ঘটনাই ঘটল।

বিষয়টি সাইমন সাদিক নিজেই জানিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে। ফেসবুকের সেই পোস্টে খাবারকে বড়ই শান্তিদায়ক খাবার হিসেবে উল্লেখ করেছেন ‘জি হুজুর’ খ্যাত এই অভিনেতা।

ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে সাইমন। যেখানে দেখা যাচ্ছে ফুটপাতের পাশে একটি অস্থায়ী রেস্তোরাঁ। সদ্য রান্না করা খাবার সাজিয়ে রাখা হয়েছে সেখানে। দু’টি প্লেটে খাবার, দুজন খাচ্ছেন।

ফেসবুকে সাইমন লিখেছেন, ‘পাঁচ তারকা হোটেলে ভাই জীবন নাই। জীবন জানার আর বোঝার জন্য নিজেকে জানতে হয়। সময় পেলেই যা আমি করতে চাই,তা হলো নিজেকে জানতে চাওয়া। সস্ত্রীক দুপুরের খাবার। আলহামদুলিললাহ। ’

দুপুরে কোথায় খেলেন? সাইমন জানালেন সেগুন বাগিচার একটি ফুটপাতে। এই রেস্তোরাঁ দেখে খেতে ইচ্ছে করে। স্ত্রীকে নিয়ে ফুটপাতের খাবার দিয়ে দুপুরের আহার সারেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share