March 14, 2026, 10:36 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

গোয়ালন্দে বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

এ কে আজাদ  রাজবাড়ী 337
নিউজ আপঃ Monday, March 21, 2022

রাজবাড়ীর গোয়ালন্দে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ী ফেরার পথে খলিল উদ্দিন শেখ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত রোববার (২০ মার্চ) এশার নামজের পর ভাগলপুর আঞ্জুমান ই কাদেরিয়া খানকা শরীফের মসজিদের নিকট এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটে।
সে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের হাচেন শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ও বাবুর্চির কাজ করতেন।
নিহতের জামাতা ফরহাদ হোসেন জানান, খলিল উদ্দিন শেখ মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হলে মসজিদের নিকট দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে
হত্যা করে পালিয়ে যায়। তার সাথে এলাকার কারও তেমন কোন শত্রুতা ছিল না বলে দাবী করেছেন তিনি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার জানান, হত্যা কাণ্ডের খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার একটি টিম, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সাথে এই হত্যাকান্ডের সাথে জরিতদের আটকের ব্যপারে অভিযান চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share