May 1, 2026, 3:50 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সুচিকে দেয়া সম্মাননা পদক এবার কেড়ে নিচ্ছে ফ্রান্স

প্রতিবেদকের নাম 534
নিউজ আপঃ Tuesday, December 4, 2018

  1. সুচিকে দেয়া সম্মাননা পদক এবার কেড়ে নিচ্ছে ফ্রান্স

    ।।জসিম মাহমুদ।।
    মায়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া সম্মানসূচক প্যারিস শহরের স্বাধীনতা পদক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ওই সম্মাননা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন পারিসের মেয়র অ্যান হিদালগো। তার এক মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্য ডিসেম্বরে সিটি কাউন্সিল এ বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন তিনি। এর আগে একই ইস্যুতে অং সান সু চিকে দেয়া একই রকম পদক কেড়ে নিয়েছে গ্লাসগো, এডিনবার্গ ও অক্সফোর্ড কর্তৃপক্ষ। সেই একই ধারায় প্যারিসের দেয়া ফ্রিডম অব প্যারিস পদক কেড়ে নেয়া হচ্ছে।
    মেয়রের দপ্তর থেকে জানানো হয়েছে, গত বছর মেয়র অ্যান হিদালগো মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে তার উদ্বেগ এবং তাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে সেই চিঠির কোনো উত্তর দেয়া হয়নি।
    এর আগে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর বর্বরতার দায়ে সু চিকে দেয়া কানাডার সম্মানজনক নাগরিকত্ব এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘অ্যাম্বাসেডর অব কনসাইন্স অ্যাওয়ার্ড’ প্রত্যাহার করা হয়। সূত্র : এএফপি


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share