April 28, 2026, 9:01 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে যুবদল নেতার উপর হামলা, আহত তিন 

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 146
নিউজ আপঃ Saturday, September 27, 2025

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার

সাভারে যুবদলের নেতা কে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে চিকিৎসার জন্যে এক লক্ষ টাকা দিয়ে গেলেন সন্ত্রাসীরা, আহত ব্যক্তিরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায় বুধবার রাতে তেতুলজোড়া ইউনিয়নের শ্যামপুরে যুবদল নেতা নাঈমের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর,ও লুটপাট চালিয়েছেন একদল সন্ত্রাসী বাহিনী । এসময় অন্তত  ৩০ থেকে ৪০ সদস্যর একটি সন্ত্রাসী দল এই হামলা চালায়।

 

তেঁতুলজোড়া  ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মোঃ নাঈমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।

 

 

এ বিষয়ে যুবদল নেতা নাঈম জানায় মাদক সেবন করে তার প্রতিষ্ঠানের সামনে এসে বিশৃঙ্খলা করলে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২৫ থেকে ৩০ জন দেশীয় অস্ত্রসহ তাদের উপর হামলা চালায় পরবর্তীতে হাসপাতালে এসে মীমাংসার উদ্দেশ্যে চিকিৎসার জন্য এক লক্ষ টাকা দিয়ে যায়, আমি এই টাকা গ্রহণ না করলে বিছানার পাশে রেখে চলে যায়।

 

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, বলে জানান ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share