June 30, 2026, 4:05 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারের অন্যতম ব্যবসায়িক গ্রুপ গ্রামের বাড়ির বাজারের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত

সোহেল রানা. নিজস্ব প্রতিনিধি 454
নিউজ আপঃ Wednesday, January 27, 2021

সাভারের অন্যতম ব্যবসায়িক গ্রুপ পরিবার গ্রামের বাড়ির বাজারের উদ্যোগে উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৬ জানুয়ারি) সাভারের ডগরমোড়া এলাকায় জনপ্রিয় ঐতিহ্যবাহী বারবিকিউ চা এন্ড ফ্রুডস্ নামক প্রতিষ্ঠানে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

তরুণ উদ্যোক্তা ও প্রতিটি গ্রামকে ডিজিটাল মার্কেট তৈরিই আমাদের মূল লক্ষ্য এই স্লোগান কে সামনে রেখে গ্রামের বাড়ির বাজার ও বারবিকিউ চা এন্ড ফুডস্ এর সাথে সহযোগিতায় ছিলেন শতরঞ্জ, ড্রিম সুচ, তালহা হালাল ফুড প্রোডাক্টস, সাধের ঘর, স্টাইলিং স্টাইল, সাবারইন ওম্যান স্টাইল। এসময় গ্রামের বাড়ির বাজার গ্রুপের প্রধান সমন্বয়ক দিদারুল ইসলাম দিপু উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,তরুণ উদ্যোক্তা ও প্রতিটি গ্রামকে ডিজিটাল মার্কেট তৈরিই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আগামীতে সাভার, রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে এই প্লাটফরমটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দিদারুল দিপু আরও বলেন, এখন সময় এসেছে অনলাইনের।

তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষ অনলাইনকেই বেছে নিচ্ছেন এ জন্য তাদের বিশ্বস্ততা অর্জন করার জন্য অনলাইন ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। উদ্যোক্তাদের বিনিয়োগে ভেজাল মুক্ত পণ্য সরবরাহ করার মাধ্যমে গ্রামের বাড়ির বাজার প্লাটফর্মটি এগিয়ে যেতে সাহায্য করবে।


এই বিভাগের আরও খবর....
Theme Created By bdit.Com