April 29, 2026, 11:41 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

এ কে আজাদ  রাজবাড়ী 292
নিউজ আপঃ Saturday, April 30, 2022

রাজবাড়ী জেলার দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ শহিদুল ইসলাম (৫০) নামে এক গার্মেন্টস্ কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৫ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দূঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলামের সাথে থাকা পরিচয় পত্র দেখে জানা গেছে সে ঢাকা মিরপুর এলাকার আগামী ফ্যাশনস লিমিটেডের একজন কর্মী।
সে বাগেরহাট জেলার রামপাল থানার চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে।
আহলাদীপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার জানান, বিকেলে দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড়গামী মোটর সাইকেলটিকে ট্রাকটি ধাক্কা দেয়। চালক ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তি আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share