May 9, 2026, 6:50 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

“মানব রচিত মতবাদ” মোস্তাফিজুর রহমান – নিউজ অলটাইম

স্টাফ রিপোর্টারঃ 472
নিউজ আপঃ Wednesday, August 4, 2021
মানব রচিত মতবাদ

মানব রচিত সভ্যতার বেদীমূলে হানতে হবে কুঠারাঘাত ,
গড়তে হবে সোনালি রঙ্গা ন্যায় সভ্যতার সুপ্রভাত।
আজি পরীক্ষিত মানব রচিত সভ্যতা-সংস্কৃতি,
বর্বরতা জুলুমের হাতিয়ার মানবতার চরম অপমান নির্লজ্জ গোলামী।
বিশ্ব্রহ্মাণ্ডের  অধিপতি মহান আল্লাহর নিয়ম নীতি,
মানবতার কল্যাণ ন্যায়  ইনসাফের একমাত্র মাপকাঠি
খোদার আদর্শ নীতি ছাড়া আসবেনা কোন দিন এ দুনিয়ায় শান্তি,
মানুষের  তৈরি নিয়ম নীতি মানবতা হরণ  ব্যাক্তি স্বাধীনতা খাঁচায় বন্দি।
মানুষের তৈরি মতবাদে স্ব-স্ব স্থানে সবাই মহান,
বিধাতার তৈরি আইনে ফকির  রাজা-প্রজা ধনী-দরিদ্র সবাই সমান।
আইন প্রনেতা অপরাধের ঊর্ধ্বে শত অপরাধে দোষে দোষী সাব্যস্ত হলে,
প্রয়োগ শুধু নিরীহ জনে ঠুনকো কোনো অন্যায় করলে।
কেউ না মানলে নিজেই মোড়ল  মানব রচিত সংবিধানের পৈত্রিক সম্বল,
জোর যার মুল্লুক তার অথর্ব  অযোগ্য হলেও কেবল।
ক্ষমতার দ্বন্দ্বে অর্থ পেশি শক্তি প্রদর্শনে পদ-পদবী আসন সিংহাসন সবি জোটে,
আল্লাহর আইনের আবর্তিত ক্ষমতা তাকওয়া প্রজ্ঞার মাপকাঠির ভিত্তিতে।
বংশানুক্রমিক শাসন ক্ষমতার আসনে মানব রচিত আইনে,
গোত্র নয় নাক কাটা হাফসি হলেও নেতা নির্বাচন খোদা ভীরু শততার কারনে।
মানব রচিত মতবাদে এ দুনিয়া প্রাধান্য খাও দাও ফুর্তি করো,
দুনিয়ার জীবন এখানেই সমাপ্ত আখেরাত গৌণ পৃথিবী মস্ত বড়।
জীবনের অর্থ আরাম-আয়েশ প্রাচুর্য ভোগ্যবস্তু ঝলমলে প্রাসাদ অর্থ গাড়ি বাড়ি,
এ দুনিয়া মুমিনের কারাবাস ত্যাগ তিতিক্ষা আখেরাতে পাবে সবি।
প্রভু ভৃত্যের পার্থক্য সব ক্ষেত্রে মানুষের তৈরি আইনে,
মানুষের জীবনের সম্মান দেয় না মানব রচিত বিধানে।
নারীরা ভোগ্য পণ্য সর্বত্র বঞ্চিত লাঞ্ছিত ধর্ষিত স্বামী দেবতুল্য,
খোদার আইনে সর্বোচ্চ সম্মানে মাতার পদতলে জান্নাত নিশ্চিত।
প্রীতি ভালোবাসা শ্রদ্ধাবোধের মানদন্ড ক্ষমতা পদবির কারণে,
খোদাভীতি আমানত দারীতার  ভিত্তিতে শ্রদ্ধা ভালোবাসা গরীব-ধনী নয়,
পার্থক্য আল্লাহর আইন বিধানে।
ন্যায়-ইনসাফ এহেসান  আদল হয়না কখনো সুষম বন্টনে,
জুলুম নির্যাতন লুটপাট আত্মসাৎ ক্ষমতা দখল দূঃশাসন
আল্লাহ ভীতি না থাকার কারণে।
আইন আদালত বিচার শাসন স্বজনপ্রীতি দলীয় তোষণ ,
সুষম বন্টন ন্যায়-ইনসাফ আদল মানবতার কল্যাণে উৎসর্গ জীবন।
শ্রমিকের অধিকার ঘর্ম শুকানোর আগে
মজুরি তার সামাজিক ন্যায়বিচার সাম্য নিশ্চিত,
শ্রমনীতি শোষণ জুলুম অধিকার হরণ
মানবাধিকার লঙ্ঘিত ন্যায্য বঞ্চিত।।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share