June 22, 2026, 2:34 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কবিতার নামঃ প্রভাত ফেরীর গান, লেখকঃমোস্তাফিজুর রহমান

নিউজ ডেস্ক 675
নিউজ আপঃ Wednesday, January 19, 2022

জাহেলিয়াতের জৌলুস, বড় উজ্জ্বল রঙিন মহিয়ান,
অপসংস্কৃতির প্রবল স্রোতে বড় কঠিন,টিকে রাখা ঈমান।
ঝড় হওয়ায় তুফান বয়, বায়ু যেমন শন্ শন্,
বানের তোড়ে কিনারা বিলীন জনপদ বিরান।
আধুনিকতার মাতাল ঘোড়ায় সভ্যতা সওয়ার,
অব্যাহত প্রস্রবণ পথ,ঘাট মাঠ, বাজার, কর্মস্থল।
নগ্নতা বেহায়াপনার ছড়া ছড়ি অশ্লীল পর্ণ ছবি,
 টিভি ভিসিআর সিনেমা থিয়েটার গণমাধ্যম সবি।
গিটার পিয়ানোর সুর তরঙ্গে মোহনা হারায়,
রিসোর্ট কটেজ হোটেল-রেস্তোরাঁ সরাইখানায়।
সুজন মাঝি নতুন তরীর বৈঠায় তাল মিলায়,
সুনয়না মনোহরনী ভোগ বিলাসী লিপ্ত পরকীয়ায়।
বার ক্লাবে নৃত্য তালে, নিশি রাতে নুপুরের ঝংকার,
সুরের মূর্ছনায়  নিত্য নতুন নৌকায় সওয়ার।
জল তরঙ্গে দরিয়ায় মাঝে হাবুডুবু খায়,
অথৈ জলে নদী তার কিনারা হারায়।
কার তরী কে? বায়  নোঙ্গর  কোন ঘাটে,
ঘর সংসার সব হারিয়ে রঙিলা জীবনে।
বর্ষবরণ, বৈশাখী আয়োজন একতারার সুরে,
কপোত কপোতী অবগাহনে মত্ত মধু চন্দ্রিমা রাতে।
পশ্চিমা সংস্কৃতি হিন্দি গীতি  বলিউডের  নাচে,
সমাজ সভ্যতা দুর্বিপাকে অশ্লীলতার ভিড়ে।
বিশ্ব সুন্দরী, ফ্যাশন শো মডেলিং আয়োজনে,
পৃথিবী মাতায় ঊর্বশী রমণী  ভ্রমণ বিহারী নগ্ন দেহ প্রদর্শনে।
ঈমান হারায় সকাল-বিকাল মিথ্যা প্রহসন নগ্ন দর্শনে,
কল-কারখানা অফিস-আদালত রাজনৈতিক প্রাঙ্গণে।
যুগের হাওয়ায় তাল মিলিয়ে সভ্যতার উত্থান,
ভাঙ্গা গড়ার এই দুনিয়ায় কে? গাইবে প্রভাত ফেরীর গান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share