May 1, 2026, 4:54 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পিটিয়ে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের অনশন ভাঙল পুলিশ

ডেস্ক রিপোর্ট 428
নিউজ আপঃ Sunday, March 14, 2021

প্রেম করেছেন প্রায় ৫ বছর ধরে। বিয়ের কথা বলতেই বেঁকে বসেছেন প্রেমিকা। এই বিষয়টি নিয়ে অভিমান করে প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেছিলেন প্রেমিক। তবে বেশি একটা সুবিধা করা যায়নি। পুলিশের প্রহারে জায়গা ছাড়তে হয়েছে ওই প্রেমিককে। এ ঘটনা ঘটেছে ভারতের জলপাইগুড়িতে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, একটি প্ল্যাকার্ড নিয়ে বসেছিলেন প্রেমিক পবিত্র। তার নাম পবিত্র রায়। জলাপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় সংলগ্ন এলাকায় তিনি প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেছিলেন। প্রেমিকা পঞ্চমী রায়ের বাড়ির সামনের গাছগুলোতে ঝুলিয়ে দিয়েছিলেন তাদের একাধিক ছবি, হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, ‘৫ বছরের ভালবাসা ফিরিয়ে দাও’।

পবিত্র বলেন, ২০১৬ সাল থেকে আমাদের সম্পর্ক। আমার বাড়ির সকলেই এই সম্পর্কের কথা জানেন। পঞ্চমী আমাদের বাড়িতে প্রায়ই আসত। কিন্তু এখন সে আমাকে বিয়ে করবে না বলে জানিয়েছে। আমাকে বিয়ে করলে তার মা-বাবা নাকি আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সত্যব্রত রায় বলেন, ওদের মধ্যে যে প্রেমের সম্পর্ক আছে, তা আমরা কেউ জানি না। হঠাৎ দেখি শনিবার একটা ছেলে অনশনে বসেছে, বিষয়টি থানায় জানানো হয়েছে।

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের অনশনে বসার কথা শুনে সেখানে ভিড় করে আশপাশের এলাকার মানুষ। খবর যায় পুলিশেও। আর এরপরই ধূপগুড়ি থানার পুলিশ এসেই লাঠিপেটা শুরু করে পবিত্রকে। আর সেই পিটুনি খেয়ে অনশন কর্মসূচি বাতিল করতে হয়েছে পবিত্রকে। পরে সেখান থেকে তাকে সরিয়ে দেয় পুলিশ।

এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পবিত্রকে লাঠিপেটার ভিডিও তুলতে গেলে সাংবাদিককে গালিগালাজ করা হয়েছে। এমনকি, ঘটনার ভিডিও করতেও বাধা দেওয়া হয়। তবে এ নিয়ে মুখ খোলেনি পুলিশ।

সূত্র- আনন্দবাজার


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share