May 7, 2026, 5:38 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশায় স্ত্রীর গলা কেটে হত্যা করলেন স্বামী 

এ কে আজাদ  রাজবাড়ী 232
নিউজ আপঃ Wednesday, January 19, 2022

রাজবাড়ী পাংশা উপজেলাধীন মাছপাড়া ইউনিয়নের কালীনগর এলাকায় গৃহবধূ লিপি (২৯) কে গলা কেটে হত্যা করেছে স্বামী মো. রুবেল সরদার। খুনি রুবেল একই গ্রামের ওকুল সরদারের ছেলে। অন্যদিকে খুন হওয়া গৃহবধূ লিপির বাবার বাড়ী একই উপজেলার সাজুরিয়া গ্রামে।
 
আজ বুধবার সকাল সাড়ে ৭টার কিছুক্ষণ পর রুবেল সরদার নিজ ঘরে হাসুয়া দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেছে বলে জানা গেছে।এ ঘটনায় স্থানীয়রা রুবেল সরদারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। 
স্থানীয়রা বলেন, সকালে রুবেল তার স্ত্রীকে সাজিয়ে নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়েছেন। ঘোরা শেষ করে নিজ ঘরে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেছে।সে মাদকাসক্ত ছিলো তাদের দাবী। এছাড়াও সে মাঝে মাঝে এলাকায় পাগলামি করে বেড়ায়।
মাছপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মোন্তাজ উদ্দীন খান বলেন, এলাকায় মাদকাসক্ত ও মানসিক রোগী হিসেব পরিচিত ছিলো রুবেল। সকাল সাড়ে ৭টার কিছুক্ষণ পরে সে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। রুবেলের তিনটি সন্তান রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসুদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে খুনি মোঃ রুবেল সরদার কে আটক করা হয়। তবে তিনি মন্তব্য করেন পারিবারিক অশান্তির কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রথমে সে মাছের ব্যবসা করতো। তাকে মাদকাসক্ত বলা কঠিন। তবে রুবেলের বিরুদ্ধে গাজা সেবনের অভিযোগ রয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share