পদ্মা নদীর পাড়ে ১৭কেজি ওজনের পাঙ্গাস মাছ জেলের জালে আটকা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 11:47 AM, May 28, 2020
পদ্মা নদীর পাড়ে ১৭কেজি ওজনের পাঙ্গাস মাছ জেলের জালে আটকা।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আনোয়ারুল ইসলাম(আনোয়ার)রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ:-রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পদ্মা নদীর উজানে মাছ ধরার সময় রওশন হালদারের জালে ১৭ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাস মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার(২৮ মে) ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে মাছটি ধরা পড়ে। পরে জেলে রশোন হালদারের কাছ থেকে ১৪শ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের চান্দু মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে জেলে রশোন হালদারের জালে ধরা পড়া ১৭ কেজি ওজনের পাঙাস মাছটি তিনি ১৪শ টাকা কেজি দরে কিনে নেন।

ঢাকার এক ব্যক্তির কাছে ১৫শ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন। তিনি কয়েকদিন আগে ৩০ কেজি ওজনের একটি কাতল কিনেছিলেন। এছাড়া ৫ থেকে ১০ কেজি ওজনের বিভিন্ন ধরনের মাছ প্রতিনিয়তই কেনেন। তিনি আরও জানান, মাঝে মধ্যেই জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ে। পরে তিনি সেই মাছ কিনে সীমিত লাভে ঢাকাসহ বিভিন্ন স্থানে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিক্রি করেন। নদীর মাছ হওয়ায় বড় হলেও কিনে বিক্রি করতে কোনো সমস্যা হয় না।

এই মাছের অনেক চাহিদা বলে ও জানান মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা।