নবাবগঞ্জে হরিনাথপুর এলাকায় ১৫০শত পরিবারের মাঝে বিএনপির ত্রান বিতারন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 1:06 PM, April 24, 2020
নবাবগঞ্জে  হরিনাথপুর এলাকায়  ১৫০শত পরিবারের মাঝে বিএনপির  ত্রান বিতারন।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ- দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তারেক রহমানের নির্দেশে মাহামুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হরিনাথপুরে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ১৫০শত পরিবারের মাঝে ২৬ হাজার টাকার ত্রান বিতরণ করেছেন নবাবগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ও ছাত্রদলের নেতাকর্মীরা ।

নবাবগঞ্জ উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ৩ নং হরিনাথপুর ওয়ার্ডের খেটে খাওয়া ও অসহায় মানুষের মাঝে ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার সকাল ১০ টায় নবাবগঞ্জ উপজেলার মাহামুদপুর ইউনিয়নের হরিনাথপুর ওয়ার্ডে করোনা ভাইরাসে কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ ১৫০শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০ থেকে দুপুর ১২ পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রমের মাধ্যমে পরিবার প্রতি ৫ কেজি করে চাল বিতরণ করেন।