April 30, 2026, 6:31 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মানবসদৃশ রকস্টার রোবট ‘রবি মেগাবাইট’

অলটাইম নিউজ ডেক্স 724
নিউজ আপঃ Saturday, February 6, 2021
রকস্টার রোবটটি খেতে, পান করতে, চিৎকার করতে ও গান গাইতে পছন্দ করে

বসনিয়ার জনপ্রিয় রক ব্র্যান্ড ‘দুবিজা কোলেকটিভে’ নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে মানবসদৃশ রোবট। এ রোবটটি গান গাইতে ও বাদ্যযন্ত্র বাজাতে পারে। রোবটটির নাম রবি মেগাবাইট।

সারাজেভো বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্কুলের শিক্ষার্থীরা রবি মেগাবাইট নামের রোবটটি তৈরি করেছেন। গত বছর ‘হ্যাশট্যাগ ফেকনিউজ’ নামের একটি অ্যালবামের জন্য এ রোবটটি তৈরির ফরমাশ দেন দুবিজা কোলেকটিভ ব্র্যান্ডের সদস্যরা।

রোবট রবি তৈরিতে যুক্ত থাকা ব্র্যান্ডের বেস গিটার বাদক ভেদরান মুজাগিক বলেন, ‘আমাদের রোবটটি খেতে, পান করতে, চিৎকার করতে ও গান গাইতে পছন্দ করে।’
‘হ্যাশট্যাগ ফেকনিউজ’ অ্যালবাম প্রসঙ্গে এক ভিডিও ক্লিপে একজন ব্র্যান্ড সদস্য বলেছেন, ‘তাঁর অবসরের সময়ে একটি রোবট তার কাজ করে দিচ্ছে দেখাটা দারুণ মজার হবে ভেবে তিনি রোবট ফরমাশ দিয়ে পরে তা সংযোজন করেন।’

মুজাগিক বলেন, তাঁদের অ্যালবামের লক্ষ্য হচ্ছে ভালো মানুষের কাছ থেকে দুষ্টু কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজ কেড়ে নেয়, তা ব্যঙ্গ করে তুলে ধরা।

এ রোবট প্রকল্পের সঙ্গে যুক্ত শিক্ষার্থী আলমির বেসিক বলেন, ‘তাঁদের জন্য বিষয়টি চ্যালেঞ্জিং ছিল। কারণ, তাঁরা রোবট তৈরির জন্য প্রয়োজনীয় থ্রিডি প্রিন্টিংয়ের কিছুই জানতেন না। এ ছাড়া প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতি ছিল। তাই তাঁরা রোবট তৈরির জন্য বিভিন্ন রিসাইকেল করা উপাদান ব্যবহার করেন। পুরো কাজ শেষ করতে তাঁদের প্রায় দুই বছর সময় লেগেছে।’

বেসিক বলেন, ‘অনেক প্রচেষ্টার পর যখন রবিকে তৈরিতে আমরা সফল হয়েছি, তা ছিল আনন্দময় এক মুহূর্ত।’

ডুবিজা কোলেকটিভের সাপ্তাহিক অনলাইন অনুষ্ঠান ‘কোয়ারেন্টিন শো’তেও অংশ নিয়েছে রোবটটি।গত বছরে লকডাউন আরোপের পর থেকেই অবশ্য রোবট রবি মেগাবাইট মানুষকে আনন্দ দিতে কাজ করছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share