June 23, 2026, 2:15 am
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আর. কে. উসমান আলী, দিনাজপুর থেকে 341
নিউজ আপঃ Wednesday, February 17, 2021

দিনাজপুরের বীরগঞ্জে কাভার্ড ভ্যান ও পাওয়ার টিলারের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।  অন্যদিকে পাবর্তীপুরে ট্রাক্টরচাপায় বাইসাইকেলে থাকা শিশুর মৃত্যু হয়েছে।
দুটি দুর্ঘটনাই ঘটেছে ১৬ ফেব্রুয়ারী   মঙ্গলবার রাতে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ভোগনগর ইউনিয়নের পাচপীর এলাকায় মঙ্গলবার রাতে পঞ্চগড়গামী কাভার্ড ভ্যানের সঙ্গে ঠাকুরগাঁও থেকে যাওয়া খড়িবাহী পাওয়ার টিলারের সংঘর্ষ হয়। দুটি গাড়িই ছিটকে পরে রাস্তার পাশের ধানক্ষেতে। ফায়ার সার্ভিস ও বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, পাওয়ার টিলারের চালক সুদেল ইসলাম ও হেল্পার নুর আলম।
পার্বতীপুরের দুর্ঘটনাটি মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘটে বলে জানান পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান।
তিনি বলেন, রাতে বাইসাইকেলে হলদীবাড়ী বাজারের দিকে যাচ্ছিল নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ইব্রাহিম হোসেন। সেসময় বিপরীত দিক থেকে যাওয়া বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয় বলে জানান ওসি মোকলেসুর।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share