June 30, 2026, 10:26 pm
Logo
শিরোনামঃ
তিনজন আইনজীবীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 374
নিউজ আপঃ Tuesday, April 13, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় ২০২১-২২ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১২ টি ইউনিয়নের ৮ শত কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠান’র উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। উপজেলা নির্বাহী অফিসার  আবু হাসনাত মো. শহীদুল হক’র সভাপতিত্বে কৃষকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান।

বিশেষ অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট।

কৃষি কর্মকর্তা আবদুল মান্নান জানান, এক বিঘা জমিতে ফসল উৎপাদনের জন্য জন প্রতি কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Theme Created By bdit.Com