June 22, 2026, 9:07 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি 169
নিউজ আপঃ Thursday, May 29, 2025
সাভার সোবাহানবাগ হর্টিকালচার সেন্টার

ঢাকার সাভারে ২০২৪-২৫ অর্থবছরে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় “ফল বাগান সৃজন বিষয়ের উপর” দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোবাহানবাগের হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন নাহার মিলি।

উপজেলার মোট ২০ জন প্রান্তিক কৃষক এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কিভাবে বছরব্যাপী ফল উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয়ে কৃষকদের ধারনা দেয়া হয়। একই সঙ্গে বাড়ির আঙ্গিনার পতিত বা অব্যবহৃত জমিতে পরিকল্পিতভাবে ফলের চারা রোপণ করে পরিবারের ফলের চাহিদা পূরণসহ আয় বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালনের বিষয় নিয়ে কৃষকদের সাথে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন হর্টিকালচার সেন্টারের মাশরুম উন্নয়ন কর্মকর্তা শান্তা ইসলাম, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ মোরশেদ আলম ও মফিজুল ইসলাম প্রমূখ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share