June 30, 2026, 5:20 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

করোনা মহামারি মোকাবেলা করে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।  নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 383
নিউজ আপঃ Saturday, January 16, 2021
করোনা মহামারি মোকাবেলা করে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে
করোনা মহামারি মোকাবেলা করে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। করোনা মহামারি মোকাবেলা করে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। যা বিশ্বের বিভিন্ন গভেষণা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। শনিবার বিকালে পায়রা সমুদ্র বন্দরের নির্দিষ্ট চ্যানেলের গভীরতা বাড়াতে ড্রেজিং এর কার্যক্রমের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী একথা বলেন।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ স্বক্ষতা তৈরী হয়েছে নিজস্ব অর্থায়নে। পদ্মা সেতু আমাদের চোখ খুলে দিয়েছে। এতে আমাদের সাহসী করে দিয়েছে। আর এ  সাহসী নেতৃত্বের নাম হচ্ছে দেশ রতœ শেখ হাসিনা। তার স্বপ্নের পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিংএর কাজ উদ্বোধন করা হলো। ইতিমধ্যে এই বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এছাড়া বন্দরের সার্ভিস জেটি নির্মাণের কাজ চলমান রয়েছে। সংযোগ সড়ক ও আন্ধারমানিক নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ অতি শীঘ্রই শুরু হবে।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বেলুন উড়িয়ে পায়রা সমুদ্র বন্দরের নির্দিষ্ট চ্যানেলের গভীরতা বাড়াতে ড্রেজিং এর কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি পায়রা বন্দর নির্মানে ভ‚মি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থ জনগনের পূর্নবাসনের জন্য বাড়িসহ অন্যান্য অবকাঠামো নির্মান সংশ্লিষ্ট কাজ পরিদর্শন করেন।

এ উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী,পায়রা বন্দন কতৃপক্ষের চেয়ারম্যান কমোডর হুমায়ুন কল্লোল, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো.আহমদ আলীসহ বন্দরের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পায়ার বন্দর সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ ডিসেম্বর বেলজিয়ামের ড্রেজিং কোম্পানি জান ডি নুল এর সাথে ১৮ মাসের জন্য রক্ষনাবেক্ষন ড্রেজিং চুক্তি করে পায়রা বন্দর কতৃপক্ষ। এই ড্রেজিং এর আওতায় রাবনাবাদ ইনার ও আউটার চ্যানেলের প্রায় ৭৫ কিলোমিটার  দৈর্ঘ্য ও ১০০-১২৫ মিটার প্রস্থরবিশিষ্ট চ্যানেলে আনুমানিক ৯.৭৫ মিলিয়ন ঘনমিটার পলি অপসারন করে চ্যানেলের ৬.৩ মি. গভীরতা বজায় রাখা হবে।  প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে  ৪৩৭.৩০কোটি টাকা। ড্রেজিং কাজে চুক্তি মুল্য ৪০৮.৮৭ কোটি টাকা।


এই বিভাগের আরও খবর....
Theme Created By bdit.Com