May 6, 2026, 8:18 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কবিতার নামঃ জীবন  মানে. লেখকঃমোস্তাফিজুর রহমান – নিউজ অলটাইম

স্টাফ রিপোর্টারঃ 456
নিউজ আপঃ Friday, July 2, 2021

জীবন মানে বেঁচে থাকার লড়াই সংগ্রাম,
পায়ে দোলে ব্যর্থতা লক্ষ্য পানে ছুটে চলা অবিরাম।
হতাশার অমানিশায় নয়তো ডুবে যাওয়া,
সতত নির্ভীক গতিশীল চির সজীবতা।
আসুক যতই বাধার পাহাড়, পর্বত জীবনে,
স্বপ্ন পূরণে তীব্র গতির স্ফুলিঙ্গ রণাঙ্গনে।
কাম্য নয় পিছনে ফিরে দেখা,
না পাওয়ার বেদনায় অশ্রুতে ভাসা।
ঘটে যাওয়া অবাঞ্চিত জীবন কালিমা,
লালিত নয় স্মৃতিপটে অহেতুক বাড়ায় যাতনা।
আবেগের অনুরাগে জীবন চলার পথে ঘাটে,
নয় কভু হারিয়ে যাওয়া অন্ধকার জগতে।
হয়নি কিছুই ভেবে পথ চলা অব্যাহত থেমে  না থেকে,
সত্য মিথ্যার বেসাতিতে কভু নয় মাথা নোয়াতে।
জালিমের সঙ্গে নয় আপোষরফা,
মজলুম মানবতার মুক্তির প্রচ্ছদে ছবি আঁকা।
অসত্য বর্বরতা, নগ্নতা বেহায়াপনার বেদীমূলে আঘাত হানা,
ন্যায়নিষ্ঠা সততায় জীবন রঙ্গে রাঙ্গিয়ে যাওয়া।
প্রগতির প্রস্রবণে অবগাহন নয় আধুনিকতার প্রবল স্রোতে,
সত্যের সন্ধান, সংঘাতে কলিজার  ঘাম ঝরানো  তিলে তিলে।
জীবনের মানদন্ড সত্যের স্তম্ভ সুদৃঢ়  পিলারে,
ঝঞ্ঝা বিক্ষুব্ধ তরঙ্গে নির্বাক নয় অবিচল টর্নেডো ঘূর্নিঝড়ে।
দীপ্তমান জীবনের হয় যদি কেউ উদয়ন অধিকারী,
কালের গর্ভে বিলীন হয় না সৌরভ বিলায় নিরবধি।
সত্যের জয় গান গায় সে অবিরাম গহীন নিশিত রজনী,
ভোরের রবি হয়ে যুগে যুগে তরঙ্গ ছাড়ায় আলোর রশ্মি।।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share