June 22, 2026, 7:48 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কবিতাঃ“রুশি-রুমা”

অলটাইম নিউজ ডেক্স 543
নিউজ আপঃ Tuesday, April 20, 2021

কবিঃআনোয়ারুল ইসলাম (আনোয়ার)
রুশি-রুমা ওরা দু’বোন, আসে আমার বাড়ী,
কার যে আমি রাখবো বেঁধে, কার বা দেব ছাড়ি।
রুশি তাকায় বাঁকা চোখে, এলো মাথার চুল,
কাজল কালো চোখ দু’টি তার, কানে সোনা দুল।
বুক ফেটে যায় মুখ ফোটেনা, দেখে আমার হাসে।
কি যেন সে বলিতে চায়, এদিক ওদিক চায়,
একলা হলেই ডাকে মোরে, চোখের ইশারায়।
হঠাৎ করে পিছন থেকে, চুল ধরে দেয় টান,
রাঙা পাখির মতন কভু, ধরতে আসে কান।
নাচুনী বেশ নাচতে জানে, নেচেই আমার মন,
জয় করিতে সাধনা তার, করছে নিবেদন।
রুমার কথা বলব কি আর, ছোট্ট তাহার প্রাণ,
সেথায় রেখে আমার ছবি, করছে শুধু ধ্যান।
চিকুন চাকুন গঠন গাঠন, দেখতে ভাল খুব,
আগুন ঝরা পাগল করা, সত্যি অপরূপ।
মধুর হেসে আদর করে, মিষ্টি কথা তার,
আমায় ছাড়া বোঝেনা সে, অন্য কিছু আর।
অন্তরে তার মধু আছে, উগড়ে দিতে চায়,
অহর্নিশি আসতে চাহে, আমার আঙিনায়।
গান গাইতে তাহার মত, শিল্পী মেলা ভার,
গানের সুরে চাহে আমার, মুগ্ধ করিবার।
রুশি-রুমা দুটি গোলাপ, একটি শাখা পরে,
ভাবছি সদা হৃদয় মাঝে, রাখবো কারে ধরে।
আমি রাখবো কারে ধরে!!!


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share