June 22, 2026, 9:05 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

সোহেল রানা, সাভার প্রতিনিধি: 349
নিউজ আপঃ Sunday, March 7, 2021

শিল্পাঞ্চল আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় মোনায়েম হোসেন নামে শিল্প পুলিশের একজন উপ পরিদর্শকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

রবিবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মো. মোনায়েম হোসেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও নিহতের গ্রামের বাড়ি গাজীপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম জানান, শিল্প পুলিশের ওই উপ-পরিদর্শক সকালে দায়িত্বপালনকালে রাস্তা পার হওয়ার সময় প্রথমে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় পেছনে থাকা দ্রুতগতির অপর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় ওই বাসটিও পালিয়ে যায়।

তিনি আরো বলেন, নিহত মোনায়েম হোসেন সরকার মার্কেট এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া ঘাতক কভার্ডভ্যান ও বাসটি সনাক্ত করে চালকদের আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share