May 6, 2026, 5:43 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

অভিনয় নিয়ে কাটাছেঁড়াও করি অনেক: বিদ্যা বালান

প্রতিবেদকের নাম 467
নিউজ আপঃ Sunday, March 27, 2022

সাফল্য পেতে অনেকেই বাছবিচার করে কাজ করেন। কারও আবার কাজের বিষয়ে থাকে নিজস্ব দৃষ্টিভঙ্গি। বলিউড অভিনেত্রী বিদ্যা বালান তাদেরই একজন; যিনি কখনও স্রোতের জোয়ারে গা ভাসান না। গল্প, চরিত্র, নির্মাতা- সবকিছু যাচাই-বাছাই করেই অভিনয় করেন। কিন্তু তার এই বাছবিচার কি সব সময় সঠিক ছিল? এবার এই প্রশ্নেরই জবাব দিয়েছেন বিদ্যা।

তিনি স্বীকার করেছেন, অভিনয় ক্যারিয়ারে ছবি নির্বাচন নিয়ে তারও কিছু ভুল হয়েছে। যেজন্য ‘হেই বেবি’, ‘কিসমত কানেকটিং’ ছবির সাফল্যও তাকে আত্মতৃপ্তি দেয়নি।

বিদ্যার কথায়, ‘সে সময় অভিনয়ে ঝুঁকি নিতে চাইনি বলেই এই দুটি ছবিতে গ্ল্যামার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এসব ছবির চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারিনি। তাই ছবির সাফল্যও আমাকে খুশি করতে পারেনি। অবশ্য তখনকার সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আফসোস নেই। কারণ তখন যদি ছবি নির্বাচনে ভুল না হতো, তাহলে অভিনয়ে বারবার নিজেকে ভেঙে নতুন করে তুলে ধরার মানসিকতা তৈরি হতো না। কাজের বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসও পেতাম না।’

অভিনয় নিয়ে বিদ্যা আরও বলেন, ‘কোনো চরিত্রে অভিনয় করার আগে তা নিয়ে আলাদা করে ভাবি। অভিনয় নিয়ে কাটাছেঁড়াও করি অনেক। এ জন্য সেসব চরিত্র বাছাই করি, যেখানে নিজেকে আরও নতুনভাবে তুলে ধরা যাবে। অভিনীত চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলে ধরতে পারাকেই বড় সাফল্য বলে মনে করি।’


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share