June 6, 2026, 8:06 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হাতির জন্য ভারতের প্রথম হাসপাতাল

প্রতিবেদকের নাম 645
নিউজ আপঃ Thursday, November 22, 2018

ভারতে বিভিন্ন পশুর জন্য চিকিৎসাকেন্দ্র থাকলেও হাতির চিকিৎসার জন্য কোনো উল্লেখযোগ্য জায়গা ছিল না। হাতির দাঁতে ব্যথা হলেও পশু চিকিৎসকেরা অনেক সময় বুঝতেও পারেন না কোথায় ব্যথা। এবার সেই ঘাটতি পূরণ হলো। ভারতের উত্তর প্রদেশের আগ্রার কাছে মথুরায় তৈরি করা হয়েছে কেবল হাতির চিকিৎসার জন্য হাসপাতাল।

গত শুক্রবার মথুরায় চুরমুরা গ্রামে উদ্বোধন করা হয়েছে হাতির জন্য ভারতের প্রথম বিশেষায়িত এই হাসপাতাল। এই চিকিৎসাকেন্দ্রের কাছেই রয়েছে একটি হাতি সংরক্ষণ কেন্দ্র। সেই সংরক্ষণ কেন্দ্রকে মাথায় রেখে এই হাসপাতাল তৈরি হয়েছে। কোনো হাতি অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে। তা ছাড়া অসুস্থ হাতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে বিশেষ ক্রেনের।

স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওয়াইল্ড লাইফ এসওএস’–এর উদ্যোগে হাসপাতালটি তৈরি করা হয়েছে। হাসপাতালটিতে অসুস্থ ও আহত হাতিদের জন্য এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, হাইড্রোথেরাপি, লেজারসহ বিভিন্ন ধরনের চিকিৎসাব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে বয়স্ক হাতিদের পুনর্বাসনের ব্যবস্থাও হবে এখানে। উন্নত ও নিরাপদ প্রজনের সুব্যবস্থাও রয়েছে।

হাসপাতালের পাশাপাশি শিক্ষানবিশ পশু চিকিৎসকদের হাতেকলমে কাজ শেখারও সুযোগ রাখা হয়েছে এখানে। স্বেচ্ছাসেবী সংস্থাটির লক্ষ্য, ভারতে আরও কয়েকটি রাজ্যে এমন হাসপাতাল গড়ে তোলার।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share