June 21, 2026, 4:15 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাধারণ মানুষের ভালোবাসায় গোবিন্দ কুন্ডু ৫ম বারের মতো সফল কাউন্সিলর

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 334
নিউজ আপঃ Tuesday, February 2, 2021

৩য় ধাপে অনুষ্ঠিত পাংশা পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে ৫ম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছে গোবিন্দ কুন্ডু।
তিনি রাজনৈতিক জীবনের শুরুতে ১৯৮৪ সাল থেকে পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এরপর থেকে স্বেচ্ছাসেবকদলের সাথে ৫-৬ বছর সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ২০১৬ সালে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি তার রাজনৈতিক দলের সাথে কোনোভাবে সম্পৃক্ততা না রেখে পুরোপুরি ভাবে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন।
এব্যাপারে গোবিন্দ কুন্ডু সাংবাদিকদের বলেন, বর্তমান সময়ে জনপ্রতিনিধির নের্তৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি তার নির্বাচিত এলাকাসহ পাংশা এলাকার মানুষের সেবা করে যেতে চান মৃত্যুর আগ পর্যন্ত। ধারাবাহিক ভাবে নির্বাচনে অংশ নেওয়া ও নির্বাচনে জয় লাভের ব্যাপারে মূল অবদানকারী হিসেবে তার পরিবারের সদস্য তার শ্রদ্ধেয় বড় ভাই দেবদাস কুন্ডু ও জনসাধারণ বলে তিনি উল্লেখ করেন। আগামীতে সরকারি ক্ষাত থেকে আয়কৃত অর্থ ও ত্রাণ জনসাধারণের কল্যাণে ব্যয় করবেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, এ যাবত তিনি তার নির্বাচিত এলাকাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন অঞ্চলে নিজের ব্যক্তিগত উৎস থেকে অর্থ প্রদানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক ও নানা রকম সহযোগিতা করার নজির রয়েছে। পাংশা পৌরসভায় তার নির্বাচিত এলাকা (৪নং ওয়ার্ড) শতাধিক আদিবাসী মানুষের মাঝে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন দীর্ঘ ১০ বছর (২০০৬-২০১৬)।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share