শপথ নিতে যাচ্ছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 10:56 AM, May 12, 2022
শপথ নিতে যাচ্ছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অস্থিতিশীল দেশ শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে। যিনি এর আগে ছিলেন সে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও লঙ্কান রাজনৈতিক দল ইউএনপির নেতা।আজ বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ নেবেন বলে জানা যায়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর।

সূত্রটি জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সাথে রুদ্ধদ্বার বৈঠকেই চূড়ান্ত করা হয় আরেকবার দেশটির প্রধানমন্ত্রী হবেন বিক্রমাসিংহে।

ডেইলি মিররের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শপথ নেওয়ার পর বিক্রমাসিংহে কলম্বোর একটি মন্দির পরিদর্শন করবেন এবং এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।