May 1, 2026, 2:27 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নরসিংদীতে মা ও দুই সন্তানকে হত্যা

প্রতিবেদকের নাম 282
নিউজ আপঃ Sunday, May 22, 2022

নরসিংদীর বেলাবতে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয়। আর মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত রহিমার স্বামী পেশায় একজন রঙ মিস্ত্রি। কাজের সুবাদে শনিবার গাজীপুরে যান তিনি। সকালে বাড়ি এসে দেখেন স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘আমরা এখন ঘটনাস্থলে আছি। ঘটনার রহস্য উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি।’


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share