May 5, 2026, 5:57 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ভুমি-খেকোদের খপ্পরে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি

প্রতিবেদকের নাম 555
নিউজ আপঃ Tuesday, April 2, 2019

নিজস্ব প্রতিনিধি : নতুন করে আবারো দখল হচ্ছে তারাপুর চা বাগানের মুল্যবান দেবোত্তর সম্পত্তি।
সরেজমিনে গিয়ে দেখা যায় নগরীর দুসকী(৩নং কলোনির পাশে),বনকলাপাড়া ও করেরপাড়ার বিভিন্ন অংশে চা গাছ ও টিলা কেটে নতুন করে দোকান কোঠা ও বাসাবাড়ী নির্মান করা হচ্ছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও তা আমলে না নিয়ে অনেকেই টিলা ও চা গাছ কেটে দখল করছেন ভুমি। নতুন করে আবারো ভুমিদস্যুদের কবলে পড়ায় ক্ষোভ জানিয়েছেন সচেতন এলাকাবাসী তারা বলেন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও দখলদাররা চা গাছ ও টিলা কাটার সাহস কিভাবে পায়? তারা এ ব্যাপারে বাগানের সেবায়েত পংকজ গুপ্তের নিস্ক্রিয়তাকেও খানিকটা দায়ী করে বলেন, যারা টিলা ও চা গাছ কাটছে সেবায়েত তাদের বিরুদ্ধে তড়িৎ একশনে না গিয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছেন, এর ফলে পুরো তারাপুর বাগানটাই হয়তো একদিন হারিয়ে যাবে।

এদিকে সেবায়েত পংকজ গুপ্তর ঘনিষ্ট একটি সুত্র জানায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে অবগত করলেও কাঙ্খিত সহযোগিতা না পাওয়ায় নতুন দখলদারদেরকে ঠেকানো যাচ্ছে না।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share