May 1, 2026, 7:14 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ভারতে কোরআনের ২৬টি আয়াত পরিবর্তনে রিট

ডেস্ক রিপোর্ট 494
নিউজ আপঃ Sunday, March 14, 2021

ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াত পরিবর্তনের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিমকোর্টে বৃহস্পতিবার (১১ মার্চ) রিট করছেন।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, এ ঘটনায় দেশটির মজলিস-এ-উলেমা-এ-হিন্দ এর সাধারণ সম্পাদক মাওলানা কালবে জাওয়াদ এবং লখনউয়ের আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী মহালি তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তারা নিন্দা জানান।

উভয় শিয়া ও সুন্নি নেতা বিতর্কিত ওয়াসিম রিজভীর গ্রেফতার দাবি করেছেন। মাওলানা কালবে জাওয়াদ এক বিবৃতিতে রিজভীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, রিজভী মুসলিম বিরোধী এজেন্টের সদস্য। তার ওয়াকফ বোর্ড নিয়েও সিবিআইয়ের তদন্তের দাবি জানান তিনি। এতে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

ভারত সরকারকে সতর্ক করে তিনি বলেন, যদি সরকার তাকে গ্রেফতার না করে, তাহলে এটা পরিস্কার যে সরকার দাঙ্গা চায়। রিজভী না শিয়া না মুসলিম। শুক্রবারের জুমা নামাজের পর আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী বলেন, বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ের দিকে তাকিয়ে কোর্টের উচিত রিজভীর এই আবেদন বাতিল করা। তিনি বলেন, আল্লাহ এই পবিত্র গ্রন্থের হেফাজতকারী।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share