June 6, 2026, 7:17 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ভারতের সঙ্গে যুদ্ধ নয়, আলোচনা চান ইমরান খান

প্রতিবেদকের নাম 590
নিউজ আপঃ Wednesday, February 27, 2019

পাকিস্তান ও ভারত উভয়ের জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার পর কাশ্মীর ঘিরে দুপক্ষেই যখন যুদ্ধের সাজ সাজ রব, তখনই শান্তির আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আলোচনার আহ্বান জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেছেন, উত্তেজনা কমাতে ‘শুভ বুদ্ধির’ উদয় হবে বলেই তিনি আশাবাদী।

তিনি বলেন, “ইতিহাস বলে আমরা একে অপরের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল নয়। এখন আমার প্রশ্ন, দুপক্ষের হাতেই যে অস্ত্র রয়েছে তাতে যে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সে সম্পর্কে আমরা কি নিজেদের অন্ধকারে রাখতে পারি? তার চেয়ে বরং আমরা বসি এবং আলোচনা করি।”

তবে ইমরান খান তার বক্তব্যে প্রচ্ছন্নভাবে পারমাণবিক অস্ত্রের কথা ইঙ্গিত করলেও সরাসরি তার নাম মুখে আনেননি।

ইমরান খানের এই বক্তব্যের আগে, পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, পাকিস্তান শান্তি চায়। ভারতকে বুঝতে হবে যে, যুদ্ধ হল নীতিগত ব্যর্থতা।

ভারত শাসিত জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় গত ১৪ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর গাড়িবহরে জয়শ-ই-মোহাম্মদের এক জঙ্গির আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনা শুরু হয় আজ বুধবারে এসে তা দুই দেশের জঙ্গি বিমান ভূপাতিত হওয়ায় এসে গড়িয়েছে। দুই দেশই দাবি করেছে, তারা প্রতিপক্ষের জঙ্গি বিমান গুলি করে মাটিতে নামিয়েছে। ভারত সরকারিভাবে তাদের একটি মিগ-২১ বিধ্বস্ত হওয়ার কথা স্বীকারও করে নিয়েছে। অন্যদিকে পাকিস্তানের দাবি, তারা ভারতের দুজন পাইলটকে জীবিত অবস্থায় আটক করেছে।

জয়শ-ই-মোহাম্মদের হামলার জবাবে ভারতীয় বিমান বাহিনী কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে বিমান হামলা চালানোর পর যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে দুই দেশের সামরিক বাহিনী।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share