May 15, 2026, 3:19 pm
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নায়িকাকে জোর করে প্রকাশ্যে চুমু খেলেন অভিনেতা

প্রতিবেদকের নাম 565
নিউজ আপঃ Sunday, November 25, 2018

দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ইন্ডাস্ট্রিতে তার প্রভাবও রয়েছে যথেষ্ট। কাজ করেছেন বলিউডে অজয় দেবগণের মতো অভিনেতার বিপরীতেও।

আর তাকেই কী না জোর করে চুমু খেয়ে বসলেন! সেটাও আবার প্রকাশ্যে। তার জবাবে পড়েছেণ সমালোচনায়।

দক্ষিণের মেগা ছবি ‘কাভাচম’র টিজার রিলিজ অনুষ্ঠান। মঞ্চ তখন তারকাখচিত। মাইক হাতে দক্ষিণী অভিনেত্রী কাজল একে একে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।

টিজার রিলিজের অনুষ্ঠানে সবাই হাসি মুখেই মঞ্চে ছিলেন। কাজলের আহ্বানে মঞ্চে আসায় পরিচালক শ্রীনিবাস, সহ অভিনেতা বেল্লামকোন্ডা ও মেহরিনকেও ধন্যবাদ জানালেন। কিন্তু হঠাৎই ঘটে গেল কাণ্ডটা।

আরেক সহ অভিনেতা ছোটা কে নাইডুকে ধন্যবাদ জানাতে হাত বাড়িয়েছেন। তখনই তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি। ছোটা এগিয়ে এসে কাজলকে পাশ থেকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেললেন। এতে চোখ গোলগোল হয়ে গেল কাজলেরও। অস্বস্তিতে পড়লেও, মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন তিনি।

অস্বস্তি কাটিয়ে তিনি সেখানেই বলে দেন, আচ্ছা ছোটা যখন তখন ঠিক আছে। ও আমার পরিবারের একজন। চুমু খেতেই পারে।

কিন্তু এই ভিডিওটি কাজল ইনস্টাগ্রামে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায় নিমেষে। অনেকেই ছোটার চুমু খাওয়ার সমালোচনাও করছেন। আর খুব বেশি সময় নেয়নি ভিডিওটি ভাইরাল হতেও।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share