February 14, 2026, 12:58 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নারী নিয়ে আপত্তিকর মন্তব্য, বন্ধের পথে ‘কফি উইথ করণ’

প্রতিবেদকের নাম 569
নিউজ আপঃ Saturday, January 19, 2019

করণ জোহরের মতো বলিউড সেলিব্রিটির কাছে সংবেদনশীল আচরণ আশা করেন অনেকে। কিন্তু সব সময় প্রত্যাশা যে পূরণ হয়- এমনও নয়। তেমন এক বিষয়ের জেরে বন্ধ হতে চলেছে এ প্রযোজক-পরিচালকের চ্যাট শো ‘কফি উইথ করণ’। এ গুঞ্জনের খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

বলিউড তারকাদের নিয়ে যে সব শো এত দিন পর্যন্ত দর্শক দেখেছেন, তার মধ্যে প্রথম সারিতেই থাকবে ‘কফি উইথ করণ’। তারকাদের হাঁড়ির খবর বের করে আনতে জুড়ি নেই করণের। বহু অজানা তথ্য এই শো-এর মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

সম্প্রতি ওই শো-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুল। সেখানে নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন ওই দুই ক্রিকেটার। কিন্তু তা সম্পাদনা না করেই দেখানো হয়।

ফলস্বরূপ ওই দুই ক্রিকেটারকে দল থেকে নির্বাসনে পাঠানো হয়। এর জেরেই ‘কফি উইথ করণ’ নিয়ে প্রশ্ন উঠছে।

ভারতীয় শোবিজ সংশ্লিষ্ট একটা বড় অংশ মনে করে, উপস্থাপক হিসেবে শো-এর বিষয় বা সম্পাদনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি মতামত থাকে করণের। তিনি কেন দৃশ্যগুলো নিয়ে সচেতন ছিলেন না- এমন প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের ভাষ্যে, ‘‘এটা করণের শো। কী দেখানো হচ্ছে তার নিয়ন্ত্রণ থাকা উচিত। যদি কোনো অতিথি মুখ ফসকে কিছু বলেও থাকেন, উপস্থাপক হিসেবে কোথায় শেষ করতে হবে তা বোঝা উচিত ছিল করণের।’’

তবে বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা করণ জোহর, কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share