June 21, 2026, 9:47 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দিনাজপুর,বিরামপুরে এসিল্যান্ড করোনায় আক্রান্ত

প্রতিবেদকের নাম 350
নিউজ আপঃ Saturday, August 1, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহের জন্যে পাঠানো হয়েছিল। আজ শনিবার পরীক্ষার ফলাফলে তিনি করোনা শনাক্ত হয়।
ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, এর আগে বিরামপুরের পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলায় এ পর্যন্ত ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম বলেন, গত কয়েকদিন ধরেই শরীরে করোনা ভাইরাস এর উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা জন্য দেওয়া হয়। আজ শনিবার সন্ধ্যায় করোনা পজিটিভ আসে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share