April 1, 2026, 2:55 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কবিতাঃ আমার মাঝে তোমার প্রকাশ

অলটাইম নিউজ ডেক্স 428
নিউজ আপঃ Thursday, April 15, 2021

কবিঃ আনোয়ারুল ইসলাম(আনোয়ার)
আমার উপর বর্ষিত হোক তোমার স্নেহ-মায়া,
তোমার হৃদয় করুক আজি, আমার হৃদয় ছায়া।
তোমার হাসি উঠুক ফুটে, আমার হাসির সাথে,
তোমার দু’হাত পড়ুক এসে, আমার দু’টি হাতে।
তোমার অলক পড়ুক উড়ে, আমার নয়ন পানে,
হোক না সজীব প্রাণটা মম, তোমার মধুর গানে।
তোমার আঁখি পড়ুক এসে, আমার আঁখি পরে,
থাকুক না হয় তোমার ওমন, আমার এ মন ধরে।
তোমার আশা আসুক ভেসে, ধীর সমীরের মত,
শক্ত করুক আমার ভাষা, ঝিমিয়ে আছে যত।
তোমার ভূবন ছাইয়ে ফেলুক, আমার ভূবন টিরে,
তোমার জীবন যাকনা দেখা, আমার জীবন তীরে।
চাঁদের মত তোমার আলো, পড়ুক আমার গায়,
সাগর সম জোয়ার আসুক, আমার হৃদয় দরিয়ায়।
তোমার রবি রশ্মি ছড়াক, আমার হৃদয় আঙিনাতে,
ক্ষিপ্রতাতে তাপিত আর অতিষ্ঠ হয় যাতে।
আসুক তুফান জাগুক জোয়ার, হৃদয় উঠুক কাঁপি,
আমার মাঝে তোমার প্রকাশ, হোক না ভূবন ব্যাপি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share