হাজীগঞ্জে ৯ মামলায় ২৯শ’ টাকা অর্থদন্ড- নিউজ অলটাইম

Reporter
মো. মনজুর আলম, চাঁদপুর প্রতিনিধি,
প্রকাশিত: 4:30 PM, July 4, 2021
হাজীগঞ্জে ৯ মামলায় ২৯শ’ টাকা অর্থদন্ড- নিউজ অলটাইম
🖼️ ফটো কার্ড তৈরি করুন
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে কঠোর লকডাউনের চতুর্থ দিন ভ্রাম্যমান আদালতে ৯ মামলায় ২৯শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  নির্বাহী মেজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশীদ। ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি মানুষকে সচেতন করতে কাউন্সিলিং করা হয়। সাধারণ মানুষকে মাস্ক পরতে বিশেষভাবে তাগিদ দেন তারা।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব। কিন্তু মানুষ যদি নিয়ন্ত্রণহীণ স্বাস্থ্যবিধি লঙ্ঘণ করে তখন আমাদের আর কিছু করার থাকে না।