সেনবাগ থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter
মোঃ সাদ্দাম হোসেন সাহিদ স্টাফ রিপোর্টার, নোয়াখালী।
প্রকাশিত: 1:49 PM, June 9, 2023
সেনবাগ থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিগত ২০০৮ ইং সালের চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার হয় আসামী মিলন। পরবর্তীতে কয়েক মাস জেল খেটে জামিনে বাহির হয়ে আত্মগোপনে চলে যায় মিলন। আদালত এই মামলার রায়ে আসামী মিলনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। কিন্তু আসামী মিলন বিগত ১৫ বছর যাবৎ আত্মগোপনে থাকা বার বার ওয়ারেন্ট আসার পরও আসামী মিলনকে গ্রেফতার করতে পারে নাই পুলিশ ।

 

পরবর্তীতে গতকাল (০৮ জুন ২০২৩ ইং) আসামী মিলনকে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি গোয়েন্দা দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে, উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আজ (০৯ জুন ২০২৩ ইং) রাত অনুমান ১২.০০ ঘটিকার সময় সেনবাগ থানায় হস্তান্তর করেন। আসামি বর্তমানে সেনবাগ থানা হেফাজতে আছে।