April 29, 2026, 6:20 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে ৯৪ বোতল ফেনসিডিল সহ পেশাদার দুই মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 265
নিউজ আপঃ Wednesday, May 21, 2025

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় বুধবার (২১ মে) বিকেল সাড়ে পাচটার সময় অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মোঃ রুস্তম(৪৫) ও মো: ইয়াকুব আলী (৪২) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি ।

এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতার ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

গ্রেপ্তারকৃত মো: রুস্তম বরিশাল জেলার গৌরনদী উপজেলার নুর মোহাম্মদের ছেলে এবং ইয়াকুব আলী কুমিল্লা জেলার বড়য়া থানার দক্ষিণ পাড়া গ্রামের মৃত সুলতান পাটোয়ারীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার আটক করা হয়। এসময় প্রাইভেটকার তল্লাশি করে ৯৪ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তারা মাদকদ্রব্য ক্রয় করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share