May 1, 2026, 3:42 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে এক রং মিস্ত্রির মাথায় গুলি করে হত্যা

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 221
নিউজ আপঃ Tuesday, May 20, 2025

সাভারের ব্যাংক কলোনী এলাকায় শাহীন (২৬) নামের এক পরিবহন রং মিস্ত্রীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন সংলগ্ন ব্যাংক কলোনি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি রেডিওকলোনী এলাকায় ভাড়া থেকে স্থানীয় বরুনের গাড়ির গ্যারেজে রং মিস্ত্রী হিসাবে কাজ করতেন। শাহিনকে হত্যার খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে গ্যারেজ মালিক বরুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি এ সাথে ব্যাংক কলোনির শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছুদুর গেলেই সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ততক্ষণে শাহীন মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছেন। নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে। হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত হত্যাকাীদের আইনের আওতায় আনা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share