May 7, 2026, 5:07 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাবেক এমপি যুবলীগ নেত্রী ফজিলাতুন নেসা বাপ্পির মৃত্যু

প্রতিবেদকের নাম 604
নিউজ আপঃ Thursday, January 2, 2020

সোনাই নিউজ: মারা গেলেন যুবলীগ নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত শনিবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সাবেক এই সংসদ সদস্য। অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়।

ফজিলাতুন্নেসা বাপ্পির পারিবারিক বন্ধু ও সাংবাদিক প্রভাষ আমিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বাপ্পির লাশ মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে তার বাসায় নেওয়া হচ্ছে। সেখান থেকে বিকালে জানাজার উদ্দেশ্যে লাশ নেওয়া হবে জাতীয় সংসদ ভবন এলাকায়। এরপর বিকাল সাড়ে তিনটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন ফজিলাতুন্নেসা বাপ্পী। জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদেরও সদস্য ছিলেন তিনি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়। ছাত্রাবস্থা থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share