June 22, 2026, 7:48 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

শিক্ষক আব্দুস সোবহান চির নিদ্রায় শায়িত হলেন

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 540
নিউজ আপঃ Saturday, March 13, 2021

শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে চার টার দিকে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০০ বছর। তার পৈত্রিক নিবাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাগুরাডাঙী গ্রামে। সেখানেই ছিল তার বেড়ে ওঠা আর কর্মজীবনেও থেকেছেন সেখানেই। কর্মজীবনে তিনি দীর্ঘদিন পাংশার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ মাগুরাডাঙী কাজী আব্দুল মাজেদ প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান।মৃত্যু কালে ৩ ছেলে ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যগুন্যগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ সরদার আবদুস সোবহান ছিলেন একজন নজরুল ভক্ত মানুষ। কাজের ফাঁকে অবসর সময়ে নজরুলের লেখা বিভিন্ন গল্প, উপন্যাস, কবিতা সহ তার সঙ্গীতের মধ্য দিয়ে সময় কাটাতেন। তার এই চলে যাওয়াই শোক প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক মহলের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠন।
শনিবার (১৩ মার্চ) দুপুর ২টায় পাংশা পৌরসভায় তার জানাযার অনুষ্ঠিত হয়। এতে তার প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। জানাযার নামাজ শেষে তাকে পাংশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share