May 5, 2026, 8:00 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজশাহীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হাবিল উদ্দিন রাজশাহী প্রতিনিধি 177
নিউজ আপঃ Saturday, November 11, 2023

রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো অনুষ্ঠানে মাধ্যমে পালন করা হয়।
১১ নভেম্বর (শনিবার) বেলা ১১ টায় কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
শুরুতে রাজশাহী মহানগর যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন রাজশাহী শহর যুবলীগ এর সাবেক সভাপতি এড. মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর যুবলীগ এর সাবেক সভাপতি মাহফুজুর রহমান খান বাদল, রাজশাহী মহানগর যুবলীগ এর সাবেক সভাপতি  আশরাফ হোসেন নবাব, রাজশাহী মহানগর যুবলীগ এর সাবেক সভাপতি মো. রমজান আলী  এবং সাবেক সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীবৃন্দ। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালী শেষে রাজশাহী মহানগর যুবলীগ এর নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
উক্ত কর্মসূচি আয়োজনে ছিলেন সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, আশরাফুল আলম, মোখলেসুর রহমান মিলন, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক প্রচার সম্পাদক মাজেদুল আলম শিবলী, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাড: আহসান হাবীব রঞ্জু, হায়েস উদ্দিন মাসুম, সিরাজুল ইসলাম যাবু, মোঃ গোলাম ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল রহমান রাজিব, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, কৃষি বিষয়ক সম্পাদক সুজন শেখ, সহ সম্পাদক মির্জা রোমেল, সদস্য মোঃ শফিক, রাবু আসলাম, সোহাগ প্রমূখ ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share