রাজবাড়ীতে হেরোইন সহ গ্রেফতার ১-নিউজ অলটাইম

Reporter
এ কে আজাদ  রাজবাড়ী
প্রকাশিত: 4:51 PM, January 9, 2022
রাজবাড়ীতে হেরোইন সহ গ্রেফতার ১-নিউজ অলটাইম
🖼️ ফটো কার্ড তৈরি করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা এলাকা থেকে হেরোইন সহ  সবুজ মাতুব্বর (২৬) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আটক কৃত ব্যক্তি ফরিদপুর জেলার সালথা উপজেলাধীন নিধিপট্টি এলাকার মৃত  মোশারফ মাতুব্বর এর ছেলে।
রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৫.৪৫ ঘটিকায় গোয়ালন্দঘাট থানা এলাকার উত্তর দৌলতদিয়া( পুড়াভিটা) থেকে তাকে আটক করা হয়।
রাজবাড়ী ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু ফকির, এএসআই মো. সামাদ মোল্লা, এএসআই মো. আব্দুল লতিফ,এএসআই নজরুল সঙ্গীয় ফোর্সসহ জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া (পুড়াভিটা) সাকিনস্হ জনৈক এলেমের কলার দোকানের  সামনে কাচা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
এসময় আসামির কাছ থেকে ০৫( পাঁচ) গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০,০০০/- হাজার টাকা। আসামির স্বীকারোক্তিতে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মাদক বিক্রয় করেন।
আটক কৃত মাদক ব্যবসায়ী সবুজ মাতুব্বর এর বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।