তিনি আরও জানান, ঘরের দুই পাশে সিঁধ কেটে ঘরে ঢুকে এই ঘটনা ঘটানো হয়েছে। যে দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে বৃষ্টি চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সে ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়েছে। ঘরের দরজার ছিটকিনির সঙ্গে দুর্বৃত্তের হাতের রক্ত লেগে রয়েছে।
জেসমিন বেগম বলেন, ‘এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়। কারণ চুরি করতে এলে চোরের ঘুমন্ত মানুষের শরীরে আঘাত করার কথা নয়। আর তাদের ঘর থেকে কোনো কিছু খোয়াও যায়নি। কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।’ এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


