May 14, 2026, 1:40 am
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তিতু ১৫৯০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 346
নিউজ আপঃ Monday, February 15, 2021
স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর হোসেন তিতু

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চতুর্থ ধাপে রাজবাড়ী পৌরসভা নির্বাচন সম্পন্ন হল।  ১৪  ফেব্রুয়ারি রবিবার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে নির্বাচন কমিশন প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজবাড়ী পৌরসভায় সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ২৬১ জন পুলিশ সদস্য, ১৫৬ জন আনসার সদস্যের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া রাজবাড়ী পৌরসভায় প্রতিটি কেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
রাজবাড়ী পৌরসভায় মোট ৪৫০২০ জন ভোটারের মধ্যে ২৬৯৭৩ জন ভোট দেন,যার মধ্যে বৈধ ভোটারের সংখ্যা  ২৬৮৯২ এবং অবৈধ’ ভোটের সংখ্যা ৮১ টি।
রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩৪৮ ভোট,  বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন মিয়া পেয়েছেন ২৬৮৩ ভোট,  নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর হোসেন তিতু পেয়েছেন ১৫৯০২ ভোট, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থীকে কে,এ রাজ্জাক মেরিন পেয়েছে ৯৫৯ ভোট।
এ নির্বাচনে  নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর হোসেন তিতু তার নিকট তম প্রতিদ্বন্দী   আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী চেয়ে ৮৫৫৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share