May 1, 2026, 6:19 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পেশাদার তিন ছিনতাইকারি গ্রেফতার

শাহাদাত হোসেন মানিক 236
নিউজ আপঃ Monday, March 20, 2023

রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত চিহ্নিত ছিনতাইকারিরা হলেন, মো: বিপ্লব (২৬), আলী হোসেন (৩৫) এবং জুয়েল (২৬)।

এ সময় তাদের নিকট থেকে তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ সোমবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।

ওসি মোহাম্মদ মহসীন জানান, রোববার রাতে মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্ততিকালে তিনজন পেশাদার ছিনতাইকারিকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, তারা রাতে নির্জন স্থানে অবস্থান করেন। একা কোন পথচারী দেখলে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেন। তাদের কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার বিপ্লবের বিরুদ্ধে তিনটি এবং আলী হোসেনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share