মনোহরদী বাজারে মোবাইল কোর্টের জরিমানা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: 9:43 AM, April 5, 2022
মনোহরদী বাজারে মোবাইল কোর্টের জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মনোহরদী বাজারে পরিচালিত একটি মোবাইল কোর্ট বিভিন্ন অনিয়মের কারনে ১১ দোকানীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে।গতকাল সোমবার বিকেলে পরিচালিত কোর্টটি থেকে এ জরিমামা আদায় হয়।

মনোহরদী বাজারের ১১ টি দোকানীকে মোবাইল কোর্ট নানা অনিয়মের কারনে ১৮ হাজার টাকা জরিমানা করেছে। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ. এস.এম.কাসেম কর্তৃক গতকাল সোমবার বিকেলে এ কোর্টটি পরিচালিত হয়।

এ সময় তার সাথে স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহনাজও উপস্থিত ছিলেন। কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।