বেনাপোল দৌলতপুর ৮০ পিস হেপাটাইটিস বি ভ্যাকসিন সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 1:02 PM, April 1, 2019
বেনাপোল দৌলতপুর  ৮০ পিস হেপাটাইটিস বি ভ্যাকসিন সহ আটক ১
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শার উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া মেইন সড়কে হতে ৮০ পিস হেপাটাইটিস বি ভ্যাকসিন ও ০১টি মোটর সাইকেলসহ মোঃ রুবেল হোসেন(২৫), কে আটক করেছে বিজিবি সদস্যরা।

৩১ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় গাতি পাড়া মেইন সড়ক হতে তাকে আটক করে। সে শার্শার -আমড়াখালী, গ্রামের -মৃত নুরুল ইসলাম এর ছেলে

২১ বিজিবি অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন…
আটককৃত মালামাল ও আসামী বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং আটককৃত ভ্যাকসিন ও মোটর সাইকেলের আনুমানিক মূল্যমান ২,২০,০০০/- দুই লক্ষ বিশ হাজার ।