May 15, 2026, 5:35 pm
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দিতে দু,টি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 340
নিউজ আপঃ Tuesday, July 27, 2021

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু,টি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় প্যাথলজিক্যাল পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করার দায়ে শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫৩ ধারায় ১০ হাজার টাকা এবং একই অপরাধে সেবা মেডিকেল এন্ড ডায়াগষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান, উপজেলা প্রশাসন ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share