বাঘায় তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী হিরোইন ও ইয়াবাসহ আটক – ১

Reporter
হাবিল উদ্দিন রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: 1:15 PM, October 16, 2022
বাঘায় তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী হিরোইন ও ইয়াবাসহ আটক – ১
🖼️ ফটো কার্ড তৈরি করুন
রাজশাহীর বাঘায় শরিফ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার(১৫ অক্টোবর) দিবাগত রাতে মীরগঞ্জ রেশম বোর্ড এলাকা থেকে হেরোইন ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটককৃত শরিফ উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের সঙ্গীয় ফোর্স উপজেলার মীরগঞ্জ এলাকায় অবস্থিত রেশম বোর্ডের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক ব্যবসায়ী শরিফ(৩৫)কে আটক করে পুলিশ। এ সময় তার কাছে ২৫ গ্রাম হেরোইন এবং ২১ পিস ইয়াবা পাওয়া যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান,শরিফ তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে রবিবার(১৬ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।