বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ সাভার উপজেলা কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 4:49 PM, July 20, 2020
বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ সাভার উপজেলা কমিটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ (BKSCPB) সারা বাংলাদেশে জেলা/উপজেলা/থানা পর্যায়ে কমিটি ঘোষণা করেন।

তারই ধারাবাহিকতায় সাভার উপজেলা আব্দুল মোতালেব হোসেন কে- আহ্বায়ক এবং এ.কে.এম শরিফুজ্জামান শাওন-কে সদস্য সচিব করে সাভার উপজেলা কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লায়ন মোঃ কাবুল মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান মাস্টারের যৌথ স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করেন। এই ব্যাপারে সাভার উপজেলার সদস্য সচিব জনাব এ. কে. এম শরিফুজ্জামান শাওনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লায়ন মোঃ কাবুল মিয়া ও সদস্য সচিব মোঃ আনিসুর রহমান মাস্টার সহ কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। কারণ উনাদের দেওয়া অর্পিত দায়িত্ব যেন আমরা যথাযথ ভাবে পালন করতে পারি। সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

পাশাপাশি আমাদের এই বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ এর জন্য সকলের দোয়া প্রার্থনা করি