ফেনীর ফুলগাজীর বন্ধুয়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: 10:46 AM, April 1, 2022
ফেনীর ফুলগাজীর বন্ধুয়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্কুলমূখী করার প্রয়াসে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদারের সার্বিক তত্বাবধানে ও ফেনীর শিল্প প্রতিষ্ঠান কাজী লেদারের স্বত্বাধিকারী কাজী জামাল উদ্দিন এর সার্বিক সহযোগিতায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ব‍্যাগ বিতরন করা হয়।

ব‍্যাগ বিতরন শেষে কাজী লেদারের স্বত্বাধিকারী কাজী জামাল উদ্দিন বলেন, প্রত‍্যন্ত অঞ্চলে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ তাদের সন্তানদের লেখাপড়ার খরচের ভয়ে স্কুলে পাঠাতে চায় না। তাদের সন্তানদের স্কুলমূখী করার জন‍্য অনুপ্রেরণা হিসেবে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।